নভেম্বর ২৮, ২০২৫, ১০:১৯ এএম
ফাইনালটা ছিল চমকের। অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে পর্তুগালের মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া। তাতে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরীদের কাছে হার মানলো অস্ট্রিয়া। অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল পর্তুগাল।
কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণ–প্রতি আক্রমণে জমে ওঠে খেলা।
প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধেও অস্ট্রিয়া সমতায় ফিরতে পারেনি। তাতেই প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে পর্তুগিজরা।
পর্তুগালের শিরোপা জয়ী একমাত্র গোলটি আসে ম্যাচের ৩২তম মিনিটে। আনিসিও কাব্রালের গোলে অবদাম কুনহার দুর্দান্ত এসিস্ট ছিল। ডানদিক দিয়ে এসে কুনহা শট না নিয়ে নিখুঁত পাস বাড়ান কাব্রালকে। বাঁ-পায়ের নরম টোকে গোল করে দলকে এগিয়ে নেন এই তরুণ ফরোয়ার্ড। এরপর বাকি সময়ে উত্তেজনা ছড়ালেও গোলের দেখা পায়নি কোনো দল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন