নভেম্বর ২৯, ২০২৫, ০৯:৫০ এএম
ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ মানেই সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও ঐতিহ্যবাহী লড়াই। দুই দেশের সীমান্ত ছাড়িয়ে এই দ্বৈরথ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। আর সে লক্ষ্যে এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যেখানে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয়ের দেখা পেয়েছে স্বাগতিক আর্জেন্টিনা।
আর্জেন্টিনার হোম ভেন্যু ক্লাব সান আলবায়ানোতে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে আর্জেন্টিনার বোলারদের বোলিং তোপে ১০৯ রানে গুটিয়ে যায় ব্রাজিল।
ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন লুইস মোরাইসে। ওপেনার রেজাউল করিমের ব্যাট থেকে আসে ১৭ রান। তবে ক্রিজে নামা ৯ জন ব্যাটারের মধ্যে বাকিরা এক অঙ্কের ঘরে থেমেছেন।
আর্জেন্টিনার বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করে রসি মাত্র ৮ রান দিয়ে নেন ৩ উইকেট।ব্রাজিলের দেওয়া ১১০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৫ ওভারেই ম্যাচ জিতে যায় আর্জেন্টিনা।দলের পক্ষে পেদ্রো ব্যারন ৪২ বলে করেন ৫৩ রান।আলেহান্দ্রো ফার্গুসন এর ব্যাট থেকে আসে ২৩ রান।১৭ রানে অপরাজিত ছিলেন অ্যালান কিশবাউম।
১৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১১০ রান করে স্বাগতিক আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে তারা সিরিজে ১-০ তে এগিয়ে গেল। সিরিজের বাকি ম্যাচগুলো একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন