সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএল নিলামে নতুন করে যুক্ত হলেন আরও ১৪ ক্রিকেটার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ১০:৫৫ এএম

বিপিএল নিলামে নতুন করে যুক্ত হলেন আরও ১৪ ক্রিকেটার

প্রায় এক যুগ পর নিলাম পদ্ধতি ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আজ রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিতব্য এবারের বিপিএলের নিলামের আগে নতুন করে আরও ১৪ জন ক্রিকেটারকে তালিকায় সংযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফিক্সিংয়ে সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেওয়ায় নিলামের চূড়ান্ত তালিকায় এই পরিবর্তন আনা হয়েছে।

বিপিএল নিলামে নতুন করে যুক্ত হওয়া ১৪ জন ক্রিকেটার হলেন:

আলিস আল ইসলাম

মো. রুবেল

আশরাফুল হাসান

রোহানআহমেদ শরিফ

ইফতেখার হোসেন ইফতি

তৌফিক খান তুষার

রুবেল হোসেন (জাতীয় দলের পেসার)

আশরাফুল ইসলাম সিয়াম

আলী মো. ওয়ালিদ

আল-আমিন (জুনিয়র)

নুহায়েল সানদিদ

হোসেন আলী

শামসুল ইসলাম অনিক

জাহিদ জাভেদ

এর আগে, নিলাম তালিকা প্রকাশ হতেই এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ কয়েকজন অভিজ্ঞ স্থানীয় ক্রিকেটারের নাম বাদ পড়া নিয়ে বড় আলোচনা তৈরি হয়।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এই বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমের সামনে স্পষ্ট জানিয়ে দেন, বিসিবি নিয়মে অটল এবং সন্দেহ থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।