নভেম্বর ৩০, ২০২৫, ০৪:৩৩ পিএম
প্রায় এক যুগ পর আবারও নিলাম পদ্ধতিতে খেলোয়াড় দলে ভেড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দুই আসরে নিলাম হলেও পরে দীর্ঘদিন ধরে ড্রাফট পদ্ধতিই অনুসরণ করা হয়েছিল।
এবার নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার পর থেকেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।আজ রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় নিলাম শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিলামের অনুষ্ঠান শুরু হয়নি।
নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে।বিদেশি খেলোয়াড় (একাদশে): ন্যূনতম দুজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে দলগুলো।
সাপোর্ট স্টাফ: প্রতিটি দলে সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত করা যাবে।স্থানীয় খেলোয়াড় (নিলাম থেকে): প্রতিটি দলকে নিলাম থেকে কমপক্ষে ১২ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে (সর্বোচ্চ ১৪ জন)।
ক্যাটাগরি অনুযায়ী ক্রয়: প্রতিটি ক্যাটাগরি থেকে খেলোয়াড় কিনতে হবে। যেমন ‘এ’ ও ‘বি’ মিলিয়ে কমপক্ষে দুজন, ‘সি’ ও ‘ডি’ মিলিয়ে কমপক্ষে ৬ জন এবং ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরি মিলিয়ে কমপক্ষে ৪ জন খেলোয়াড় কিনতে হবে। নিলাম থেকে বিদেশি কিনতে হবে কমপক্ষে দুজন করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন