নভেম্বর ৩০, ২০২৫, ০৬:০২ পিএম
বিপিএল নিলামে ব্যাট হাতে ভরসার নাম দুজনই। একজন অভিজ্ঞ ফিনিশার, অন্যজন দীর্ঘদিনের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার। কিন্তু এবারের নিলামে সেই দুই সিনিয়র ক্রিকেটারের কারও প্রতিই আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্চাইজি।
ফলে প্রথম রাউন্ডেই অবিক্রীত থেকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।আজ রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত বিপিএল নিলামের ‘বি’ ক্যাটাগরিতে প্রথম নাম ওঠে মাহমুদউল্লাহ রিয়াদের।
ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা থেকে বিড শুরু হলেও ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই হাত তুলতে রাজি হয়নি। একই পরিস্থিতির শিকার হয়েছেন মুশফিকুর রহিমও।
অন্যদিকে, ‘এ’ ক্যাটাগরির নিলামে শীর্ষ তারকারা বড় অঙ্কে বিক্রি হয়েছেন:মোহাম্মদ নাঈম: ১ কোটি ১০ লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।লিটন দাস: ৭৫ লাখ টাকায় দলে টেনেছে রংপুর রাইডার্স।বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, অবিক্রিত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে।
তবে দ্বিতীয়বার তাঁরা উঠবেন ‘সি’ ক্যাটাগরিতে। সেক্ষেত্রে তাঁদের ভিত্তিমূল্যও কমে আসবে। সেটিই হয়তো শেষ সুযোগ হতে পারে মাহমুদউল্লাহ–মুশফিকের জন্য।ফরম্যাট ও কৌশলগত পরিকল্পনার কারণে দলগুলো কি অভিজ্ঞদের পেছনে বিনিয়োগে অনাগ্রহ? নাকি পারফরম্যান্স গ্রাফই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে—এ নিয়ে ক্রিকেট মহলে চলছে আলোচনা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন