নভেম্বর ৩০, ২০২৫, ০৭:৪২ পিএম
আজ রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত বিপিএল নিলামের প্রথম ধাপে ‘বি’ ক্যাটাগরিতে নাম তুলেছিলেন দেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্য থাকা সত্ত্বেও এই নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
এই অপ্রত্যাশিত ফলাফলের পর মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন। তিনি লেখেন: সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।"
একই পরিণতি হয়েছে অপর অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদেরও, যিনি সর্বশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হন। ‘বি’ ক্যাটাগরির নিলামে রিয়াদের নাম উঠলেও কোনো দল তাকে দলে ভেড়ায়নি।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, দেশি খেলোয়াড়দের নিলাম শেষ হওয়ার পর অবিক্রীত ক্রিকেটারদের আবার নিলামে তোলা হবে। তবে সেক্ষেত্রে তারা ‘সি’ ক্যাটাগরিতে থাকবেন এবং ভিত্তিমূল্য আগের চেয়ে কমে যাবে। অভিজ্ঞ দুই ক্রিকেটারের জন্য সেটিই হয়তো শেষ সুযোগ হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন