সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএল নিলাম: কোন দল কত টাকা খরচ করল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ১০:১৭ এএম

বিপিএল নিলাম: কোন দল কত টাকা খরচ করল

আসন্ন বিপিএল ১২-এর জন্য রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম। অভিজ্ঞতা, সামর্থ্য আর তারকা-মানের ওপর ভিত্তি করে দলগুলো সাজিয়েছে নিজেদের স্কোয়াড। তবে স্থানীয় ক্রিকেটারদের জন্য নির্ধারিত সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকার সীমা কোনো দলই স্পর্শ করেনি।

ব্যাটসম্যানদের তালিকায় সর্বোচ্চ মূল্য পেয়েছেন মোহাম্মদ নাঈম—১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।নিলামে স্থানীয় ক্রিকেটার কিনতে সর্বোচ্চ খরচ করেছে রংপুর রাইডার্স। সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস।

দল স্থানীয় ক্রিকেটার কিনতে খরচ (টাকা) দলে নেওয়া স্থানীয় ক্রিকেটার সংখ্যা
রংপুর রাইডার্স ৪ কোটি ১৬ লাখ ১২ জন
চট্টগ্রাম রয়্যালস ৩ কোটি ৮৭ লাখ ১২ জন
রাজশাহী ওয়ারিয়র্স ৩ কোটি ৮১ লাখ ১৩ জন
ঢাকা ক্যাপিটালস ৩ কোটি ৩৮ লাখ ১২ জন
সিলেট টাইটান্স ২ কোটি ৭৪ লাখ ১২ জন
নোয়াখালী এক্সপ্রেস ২ কোটি ৬৩ লাখ ১২ জন

বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলো খরচ করতে পারত ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত।

সর্বোচ্চ খরচ: ঢাকা ক্যাপিটালস সর্বোচ্চ ৭৫ হাজার ডলার খরচ করেছে এবং একমাত্র তারাই নিলাম থেকে তিনজন বিদেশি ক্রিকেটার কিনেছে।

কম খরচ: নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স ৫০ হাজার ডলারও খরচ করেনি।