সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রিসবেনের গোলাপি টেস্টে হট ফেভারিট অস্ট্রেলিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১১:১৪ পিএম

ব্রিসবেনের গোলাপি টেস্টে হট ফেভারিট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজের অর্থই হলো প্রথম টেস্টে স্বাগতিকদের জয়! নিজ আঙিনায় এ নিয়ে টানা চারটি অ্যাশেজে প্রথম ম্যাচে এগিয়ে থাকার সুখে রয়েছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে ১-০ তে এগিয়ে থাকার পর এবার টার্গেট তাদের সেই লিড ২-০ করার।

ব্রিসবেনে আজ থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে সে লক্ষ্য নিয়েই নামছে অস্ট্রেলিয়া।সিরিজের এই টেস্টটি হবে দিন-রাতের অর্থাৎ গোলাপি বলে। আর গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ।

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক তো গোলাপি বলে প্রতিপক্ষের জন্য মহাআতঙ্কের নাম। তার পরিসংখ্যানই তার প্রমাণ:

গোলাপি বলে টেস্ট: ১৪টি।

শিকার সংখ্যা: ৮১ উইকেট।

সেরা পারফরম্যান্স: ৯ রানে ৬ উইকেট।

স্টার্ক চলতি অ্যাশেজেও দুরন্ত ফর্মে আছেন। পার্থে ক্যারিয়ারসেরা ৫৮ রানে ৭ উইকেট এবং ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। ব্রিসবেনেও ইংল্যান্ডকে ধসিয়ে দিতে আরেকবার প্রস্তুত স্টার্ক।গোলাপি বলের ১৪ টেস্টে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ১৩টিতে জিতেছে, হেরেছে একটিতে। এ পরিসংখ্যানে ইংল্যান্ডের সাত টেস্টে হার পাঁচটিতে, জয় দুটিতে।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ব্রিসবেনে অস্ট্রেলিয়ার চমৎকার রেকর্ড উল্লেখ করে বলেছেন, "গাব্বায় অস্ট্রেলিয়া প্রায় সময় জেতে। আমরাও এই ম্যাচ জিতে সিরিজে ফিরতে চাই।" তিনি আরও বলেন, তারা অস্ট্রেলিয়াকে সমীহ করছেন, তবে সাহসী ক্রিকেট খেলবেন।এদিকে, এই টেস্টে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ফিরছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। পিঠের ব্যথা থেকে মুক্তি না পাওয়ায় ব্রিসবেনে ওসমান খাজাকে দর্শক হয়েই থাকতে হচ্ছে।