ডিসেম্বর ৫, ২০২৫, ১১:৩২ এএম
লিওনেল মেসির ক্যারিয়ারে কোনও অপূর্ণতা নেই। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে তিনি সব অতৃপ্তি ঘুচিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। সময় এখন ঘুরে আরেকটি বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে আছে ফুটবল বিশ্ব। তবে ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কিনা, সেই বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তায় ভুগছেন মেসি।
ওয়াশিংটন ডি.সি.-তে আজ যখন বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার ঠিক আগে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপে খেলা নিয়ে স্পষ্ট করে কিছু বললেন না ৩৮ বছর বয়সী এই তারকা। সহজ কথায় বলা যায়, মেসির আগামী বিশ্বকাপে অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।
মেসি তার সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, “আশা করি আমি সেখানে (বিশ্বকাপ) থাকতে পারব।
আগেও বলেছি, সেখানে থাকতে আমি ভীষণ চাই।” তবে মেসির ঠিক পরের কথাগুলোই বিশ্বজুড়ে তার ভক্তদের মনে খানিকটা শঙ্কা জাগিয়ে তুলেছে। বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তা দলের এই তারকা বলেছেন, “পরিস্থিতি যদি কোনোভাবে খুব প্রতিকূল হয়, সবচেয়ে খারাপ হয়, যদি খেলতে না-ও পারি, অন্তত দর্শক হিসেবেই দেখব—তবু তা হবে এক বিশেষ অনুভূতি।
মেসির এই মন্তব্যে ধারণা করা হচ্ছে, শারীরিক সক্ষমতা এবং পারফরম্যান্সই তার ২০২৬ বিশ্বকাপ খেলার ক্ষেত্রে মূল নির্ণায়ক হবে। এই মাসের শেষে ৩৯ বছরে পা দিতে চলা এই কিংবদন্তি যদি শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল মঞ্চে না-ও খেলেন, তবুও আন্তর্জাতিক ফুটবলে তার উপস্থিতি এবং পরামর্শ দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সারাদেশের ফুটবলপ্রেমীরা আশা করছেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলায়াড় যেন আরও একবার বিশ্ব মঞ্চে তার নৈপুণ্য দেখাতে পারেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন