বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

টিভিতে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ আরও যত খেলা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:৪৬ এএম

টিভিতে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ আরও যত খেলা

ক্রিকেট এবং ফুটবলের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আজ শনিবার দিনের টিভিতে খেলাধুলার সূচি অত্যন্ত জমজমাট। ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচের দিকে। এছাড়াও অ্যাশেজ ও বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগের মতো গুরুত্বপূর্ণ খেলাগুলো আজ রয়েছে।

ক্রিকেট: আন্তর্জাতিক ও ঘরোয়া :ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডে আজ দুপুর ২টায় সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ১ এবং টি স্পোর্টসে।

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা সকাল ১০টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টসে। এছাড়াও নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা ভোররাত ৪টা থেকে টি স্পোর্টস ও সনি স্পোর্টসে দেখা যাবে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বড় আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)-এর চারটি ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১০টা থেকে বিসিবি ইউটিউব চ্যানেলে। এই ম্যাচগুলো হলো সিলেট বিভাগ বনাম বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ বনাম রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগ বনাম খুলনা বিভাগ। আইএলটি২০-এ দুবাই ক্যাপিটালস লড়বে গালফ জায়ান্টসের বিপক্ষে, যা দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিট থেকে জি সিনেমা ও জি অ্যাকশনে। নারী বিগ ব্যাশের দুটি খেলাও আজ রয়েছে।

ফুটবল: জাতীয় ও আন্তর্জাতিক

ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতে রয়েছে একাধিক ইউরোপিয়ান লিগের ম্যাচ। বাংলাদেশ ফুটবল লিগে চারটি ম্যাচই সরাসরি দুপুর ২টা ৩০ মিনিট থেকে টি স্পোর্টস/ইউটিউবে দেখা যাবে। এই ম্যাচগুলো হলো বাংলাদেশ পুলিশ বনাম ফকিরেরপুল, ফর্টিস বনাম ঢাকা আবাহনী, রহমতগঞ্জ বনাম আরামবাগ, এবং মোহামেডান বনাম পিডব্লিউডি।

ইংলিশ প্রিমিয়ার লিগে:

অ্যাস্টন ভিলা বনাম আর্সেনাল: সরাসরি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

টটেনহ্যাম হটস্পার বনাম ব্রেন্টফোর্ড: সরাসরি রাত ৯টা

বোর্নমাউথ বনাম চেলসি: সরাসরি রাত ৯টা

ম্যানসিটি বনাম সান্ডারল্যান্ড: সরাসরি রাত ৯টালিডস ইউনাইটেড বনাম লিভারপুল: সরাসরি রাত ১১টা ৩০ মিনিট

অন্যান্য ইউরোপিয়ান লিগ:

লা লিগা: রিয়াল বেটিস বনাম বার্সেলোনা (রাত ১১টা ৩০ মিনিট), অ্যাথলেটিক বিলবাও বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ (রাত ২টা)।

ইতালিয়ান সিরি এ: ইন্টার মিলান বনাম কোমো (রাত ১১টা)।

বুন্দেসলিগা: অগসবার্গ বনাম বায়ার লেভারকুসেন (রাত ৮টা ৩০ মিনিট), স্ট্রটগার্ট বনাম বায়ার্ন মিউনিখ (রাত ৮টা৩০ মিনিট)।

ফরাসি লিগ ওয়ান: পিএসজি বনাম রেঁনে (রাত ২টা ৫ মিনিট)।