ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:৩০ পিএম
আগামীকাল থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। মাঠের লড়াই শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে আজ সব জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়কের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখকে নেতৃত্বের গুরুভার দেওয়া হয়েছে।
রংপুরের আস্থা সোহানেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তাদের পুরোনো সেনানি নুরুল হাসান সোহানের ওপরই আস্থা রেখেছে। ঘরোয়া ক্রিকেটে সফল নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় সোহানকেই পুনরায় বেছে নিয়েছে রংপুর শিবির।
নতুন চমক ও অভিষেক: এবারের আসরে বড় চমক হিসেবে এসেছে নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্ব। প্রথমবার বিপিএলে অংশ নেওয়া এই দলটি অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে সৈকত আলীকে।
অন্যদিকে, চট্টগ্রাম কিংস নতুন মুখের ওপর ভরসা রেখে শেখ মেহেদীকে অধিনায়ক মনোনীত করেছে। দুইজনের জন্যই বিপিএলে এটি প্রথম নেতৃত্বের অভিজ্ঞতা।
এক নজরে বিপিএল ২০২৬-এর অধিনায়ক তালিকা:
| দল | অধিনায়ক |
| রংপুর রাইডার্স | নুরুল হাসান সোহান |
| সিলেট টাইটান্স | মেহেদী হাসান মিরাজ |
| রাজশাহী ওয়ারিয়র্স | নাজমুল হোসেন শান্ত |
| ঢাকা ক্যাপিটালস | মোহাম্মদ মিঠুন |
| চট্টগ্রাম রয়্যালস | শেখ মেহেদী |
| নোয়াখালী এক্সপ্রেস | সৈকত আলী |


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন