ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:২০ পিএম
বিপিএলের চলতি আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে রীতিমতো উড়ছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। শান্তর এমন অভাবনীয় প্রত্যাবর্তনের পর তাঁর সমালোচকদের একরকম ‘ভুল’ বলেই দাবি করেছেন রাজশাহীর সহকারী কোচ রাজিন সালেহ।
গত আসরে শান্ত ছিলেন পুরোপুরি ম্লান; পাঁচ ম্যাচে করেছিলেন মাত্র ৫৬ রান। যার ফলে টি-টোয়েন্টি দল এবং নেতৃত্ব—উভয়ই হারিয়েছিলেন তিনি। তবে ২০২৫ বিপিএলে দেখা যাচ্ছে এক ভিন্ন শান্তকে।
প্রথম দুই ম্যাচেই ১৩৮ রান করে বর্তমানে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার তিনি। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজিন সালেহ বলেন।
“শান্তর যে সহজাত খেলাটা... ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, এটা যে নিতান্তই ভুল, তা সে এখন প্রমাণ করছে। ও সহজাতভাবেই খেলছে এবং পারফর্ম করছে।রাজশাহীর জয়ে শান্ত বড় ভূমিকা রাখলেও টপ অর্ডারের বাকিদের ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তিত কোচ। তানজিদ হাসান তামিমের রান খরা নিয়ে রাজিন বলেন, টপ অর্ডার আমাদের একটু ভেঙে পড়ছে। তবে তামিম আমাদের মূল পারফর্মার, আমরা মুখিয়ে আছি ওর পারফরম্যান্সের জন্য।
দলে বড় বড় নাম থাকায় আকবর আলী বা জিসান আলমের মতো তরুণদের একাদশে না থাকা প্রসঙ্গে তিনি পরিষ্কার জানিয়ে দেন, “দলের কম্বিনেশনের কথা চিন্তা করেই একাদশ গড়া হয়। আমরা কোনো নির্দিষ্ট ক্রিকেটারের কথা না ভেবে দলের পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিই।দারুণ ছন্দে থাকা রাজশাহী ওয়ারিয়র্স আজ সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে টানা দুই ম্যাচ হারা নোয়াখালী এক্সপ্রেসের। এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন