রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৮:১৭ পিএম

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চলতি ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট আগেই নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর গ্রুপ ‘জে’ এর অন্য ম্যাচে জর্ডান ও আলজেরিয়ার মধ্যকার ফলাফলের ভিত্তিতে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে লিওনেল মেসির দলের। এখন ফুটবলপ্রেমীদের মনে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ আসলে কারা হচ্ছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘এইচ’ এর রানার্সআপ দলের বিরুদ্ধে।এই গ্রুপে বর্তমানে লড়ছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। খেলাটি হবে হার্ড রক স্টেডিয়ামে, যা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু হিসেবে পরিচিত। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

গ্রুপ ‘এইচ’ এর শেষ রাউন্ডে মুখোমুখি হতে যাচ্ছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। একই সময়ে অন্য ম্যাচে কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। এই দুটি ম্যাচের ফলের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ নির্ধারণের পুরো সমীকরণ। উরুগুয়ে যদি স্পেনকে হারাতে পারে, তবে সমীকরণ বদলে গিয়ে স্পেনই আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে, আবার কেপ ভার্দে ভালো করলে তাদের সামনেও ইতিহাস গড়ার সুযোগ থাকবে।