রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি পরিসংখ্যানে জয়ে এগিয়ে কারা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ১২:৪৮ এএম

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি পরিসংখ্যানে জয়ে এগিয়ে কারা

বিশ্বফুটবলের অন্যতম সেরা লড়াই মানেই ব্রাজিল ও আর্জেন্টিনা। ফিফা অনুমোদিত ম্যাচগুলোতে এখন পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে ১১৫ বার। এর মধ্যে জয়ের পরিসংখ্যানে একে অপরের প্রায় সমানে সমান।সব মিলিয়ে আর্জেন্টিনা জিতেছে ৪৬টি ম্যাচে।

অন্যদিকে ব্রাজিলের জয় ৪৩টিতে এবং বাকি ২৬টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের মূল মঞ্চে দুই দলের দেখা হয়েছে মোট চারবার।বিশ্বকাপে আবার ব্রাজিলের আধিপত্য বেশি। চারবারের দেখায় তারা জিতেছে দুটি ম্যাচে।আর্জেন্টিনা জিতেছে একটিতে।

বাকি একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়। কোপা আমেরিকার শিরোপা জয়ে ব্রাজিল থেকে অনেক এগিয়ে আর্জেন্টিনা। তাদের ঝুলিতে রয়েছে ১৫টি শিরোপা। ব্রাজিলের কোপা আমেরিকা শিরোপা রয়েছে ৯টি। সব মিলিয়ে বিশ্বকাপ শিরোপার দিক থেকে আবার ব্রাজিল পাঁচটি নিয়ে এগিয়ে আছে। আর আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা তিনটি।