বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করার জন্য কত পারিশ্রমিক পেলেন শাকিরা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৫:৪০ পিএম

বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করার জন্য কত পারিশ্রমিক পেলেন শাকিরা

ছবি - সংগৃহীত

এবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে এক নজিরবিহীন ও জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বিখ্যাত সুপার বোল ইভেন্টের আদলে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত এই হাফটাইম শোতে সুরের জাদুতে মাত করে দেন পপ তারকা শাকিরা, সংগীত কিংবদন্তি ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। 

কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিনের পরিচালনায় ফুটবল, ঐক্য ও মানবতার এই অনন্য উদযাপনের প্রশংসা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।এত বড় মঞ্চে পারফর্ম করার জন্য শিল্পীরা কোটি কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে অনেকের ধারণা থাকলেও প্রকৃত চিত্র সম্পূর্ণ ভিন্ন।দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদন অনুযায়ী, এই তিন জনপ্রিয় শিল্পীর কেউই পরিবেশনার জন্য কোনো আর্থিক পারিশ্রমিক গ্রহণ করেননি। তাঁরা তাদের সময় ও পরিবেশনা সম্পূর্ণ বিনামূল্যে গ্লোবাল সিটিজেনের একটি বিশেষ সামাজিক উদ্যোগের জন্য উৎসর্গ করেছেন। 

মূলত ঐতিহ্যবাহী সুপার বোল হাফটাইম শোতেও দীর্ঘকাল ধরে এই নিয়ম চলে আসছে, যেখানে শিল্পীরা কোনো আলাদা পারিশ্রমিক নেন না। সরাসরি কোনো আর্থিক লভ্যাংশ না থাকলেও শত কোটি মানুষের সামনে পারফর্ম করার মাধ্যমে নিজেদের ব্র্যান্ড ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার এক সুবর্ণ সুযোগ পান তারকারা।

ফিফার তথ্য অনুযায়ী, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি বিশ্বজুড়ে প্রায় এক কোটি মানুষের পাশাপাশি প্রায় চৌদ্দশ কোটি দর্শক উপভোগ করেছিলেন। ফলে এবারের ফাইনালের এই জমকালো হাফটাইম শোটিও কোটি কোটি দর্শকের নজর কাড়ার এবং একটি সুন্দর মানবিক বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার অন্যতম সেরা মাধ্যমে পরিণত হয়েছিল। শিল্পীদের এই মহৎ উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে এবং খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।