অক্টোবর ৮, ২০২৫, ০৯:০৮ পিএম
দুই দশকেরও বেশি সময় ধরে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি পর্তুগালের ‘গ্লোবো প্রেস্টিজিও’ পুরস্কার গ্রহণ করে এক আবেগঘন বক্তৃতায় তিনি জানিয়েছেন, জাতীয় দলের জার্সি তার কাছে কতটা আবেগের এবং সুযোগ থাকলে তিনি ক্লাব ছেড়ে শুধু দেশের হয়েই খেলতে চাইতেন।
৪০ বছর বয়সী এই মহাতারকা বলেন, “আমার বাড়িতে অনেক ট্রফি আছে, কিন্তু এই পুরস্কারটা আলাদা। আমি ২২ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছি, যা নিজের মধ্যেই এক ভালোবাসার গল্প। আমি সবসময়ই বলি, যদি পারতাম, আমি শুধু জাতীয় দলের হয়েই খেলতাম, অন্য কোনো ক্লাবের হয়ে নয়, কারণ সেটাই একজন ফুটবলারের চূড়ান্ত অর্জন।”
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে সবকিছু জেতার পর বর্তমানে সৌদি আরবের আল নাসরে খেলছেন রোনালদো। কিন্তু তার সকল প্রেরণার কেন্দ্রবিন্দু যে পর্তুগালের জাতীয় দল, তা তিনি আরও একবার স্পষ্ট করলেন।
অনেকে যখন তাকে অবসরের পরামর্শ দিচ্ছেন, তখন রোনালদো বলেন, “অনেকে বলে আমি অনেক কিছুই অর্জন করেছি, এখন থেমে যাওয়া উচিত। কিন্তু আমি এখনো মনে করি, দলের জন্য আমি ইতিবাচক কিছু দিতে পারি। তরুণদের সঙ্গে খেলতে আমার ভালো লাগে, তাদের থেকে শিখি, আর আমার অভিজ্ঞতা দিয়ে তাদের সাহায্য করি।”
তিনি আরও যোগ করেন, “আমি জানি আমার ক্যারিয়ারে আর খুব বেশি বছর বাকি নেই। কিন্তু যতদিন খেলব, পুরোপুরি উপভোগ করতে চাই প্রতিটা মুহূর্ত।”পর্তুগালের হয়ে ২২৩টি ম্যাচ খেলে তিনি বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে सर्वाधिक ম্যাচ খেলা পুরুষ খেলোয়াড়


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন