সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
কানাডা সুপার সিক্সটি

সাকিবের নেতৃত্বাধীন মন্ট্রিয়াল টাইগার্স সেমিফাইনালে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১২:৫০ পিএম

সাকিবের নেতৃত্বাধীন মন্ট্রিয়াল টাইগার্স সেমিফাইনালে

ছবি - সংগৃহীত

কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে দুর্দান্ত জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। রোববার (১২ অক্টোবর) রাতে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এক বাঁচা-মরার ম্যাচে তারা ব্র্যাম্পটন ব্লিটজকে ৪৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে।এদিন আগে ব্যাট করতে নেমে মন্ট্রিয়াল টাইগার্স নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। দলের পক্ষে ওপেনার দিলপ্রিত বাজওয়া মাত্র ১৮ বলে ৫৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।

অধিনায়ক সাকিব আল হাসানও ৭ বলে ১১ রান করে দ্রুত রান তোলার চেষ্টা করেন। শেষদিকে শ্রেয়াস মোভভার ১২ বলে অপরাজিত ২২ রানের ক্যামিও ইনিংসে দলের সংগ্রহ ১৩০ পার হয়।জবাবে, ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মন্ট্রিয়ালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে ব্র্যাম্পটন ব্লিটজ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান তুলতে সক্ষম হয়। ব্র্যাম্পটনের পক্ষে অধিনায়ক ডেভিড ভিসা সর্বোচ্চ ২৩ রান করেন।

এই ম্যাচে সাকিব আল হাসান বল হাতে না এলেও, তার অধিনায়কোচিত ফিল্ড প্লেসিং এবং বোলারদের সঠিক ব্যবহার দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জয়ের ফলে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিল। আগামীকালই সেমিফাইনালের লড়াইয়ে নামবে সাকিবের দল।