রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১০:৫২ পিএম

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের শূন্যস্থান পূরণে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ওপর আস্থা রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তাকে পূর্ণকালীন মেয়াদে নয়, শুধু আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্যই এই দায়িত্ব দেওয়া হয়েছে।রোববার (৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভা শেষে বিসিবি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়।

অনেকদিন ধরেই জাতীয় দলে একজন বিশেষায়িত ব্যাটিং কোচের পদ শূন্য ছিল। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাময়িকভাবে ব্যাটিং ইউনিটের এই বাড়তি দায়িত্ব সামলালেও, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় (বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে) একজন বিশেষজ্ঞ কোচের প্রয়োজনীয়তা জোরালোভাবে আলোচনায় আসে।

বিসিবি বিদেশি ব্যাটিং বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চালাচ্ছিল বলে জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাৎক্ষণিক সমাধান হিসেবে এবং দেশের ক্রিকেটকে ভালোভাবে বোঝেন এমন কাউকেই বেছে নেওয়া হলো।আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের মতো টপ অর্ডার ব্যাটারদের ব্যাটিং দুর্বলতা কাটাতে কাজ করবেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম বৈশ্বিক এই তারকা।