রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নদী ওু ফসলের মাঠে ঘেরা বগুড়ার সুন্দরতম গ্রাম বিলচাপড়ি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০২:০৮ পিএম

নদী ওু ফসলের মাঠে ঘেরা বগুড়ার সুন্দরতম গ্রাম বিলচাপড়ি

বাংলাদেশের গ্রামীণ জনপদের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের। এর মাঝেও কিছু এলাকা তাদের স্বতন্ত্র প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে বিশেষ পরিচিতি লাভ করে। বগুড়া জেলার ধুনট উপজেলার এমনই একটি দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী জনপদের নাম বিলচাপড়ি গ্রাম।বাঙালি নদীর ঠিক মাঝখান দিয়ে বয়ে চলা এই গ্রামটি যেন রূপকথার কোনো ক্যানভাস।

সাধারণ গ্রামগুলোর চেয়ে এর ভূপ্রকৃতি ও পারিপার্শ্বিক দৃশ্য বেশ আলাদা। নদীর দুই ধার আর মাঝের সবুজ প্রান্তর মিলিয়ে এক অপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে এখানে। নদীর পাড়ে উড়ন্ত পাখির দল এবং স্বচ্ছ জলের প্রবাহ গ্রামীণ পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ধুনট উপজেলার এই গ্রামটি দেখতে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন।স্থানীয় যোগাযোগের জন্য নদীর ওপর নির্মিত সেতুটি পুরো এলাকার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বগুড়া শহর থেকে সাতমাথা কিংবা শাহজাহানপুর হয়ে সহজেই এই গ্রামে যাতায়াত করা সম্ভব। শহরের যান্ত্রিক ব্যস্ততা থেকে কিছুটা দূরে গ্রামীণ নিসর্গ উপভোগ করতে চাইলে এই জনপদটি চমৎকার এক গন্তব্য হতে পারে। নদীর জলরাশি, সোনালী ফসল ও মেঠোপথ মিলিয়ে বিলচাপড়ি গ্রামের সৌন্দর্য দর্শনার্থীদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চাওয়া মানুষের কাছে দিন দিন এই গ্রামের জনপ্রিয়তা বাড়ছে।