বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র কারণে সমুদ্র বন্দরে সতর্কতা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ১০:৪৮ পিএম

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র কারণে সমুদ্র বন্দরে সতর্কতা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এ পরিণত হয়েছে।

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত জারি করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় 'ডিটওয়াহ' এর গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।