রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শীত আরও বাড়বে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০১:২৯ পিএম

শীত আরও বাড়বে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশাও পড়তে পারে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের বার্তায় জানিয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে এবং তাপমাত্রা কমার প্রবণতা দেখা যাবে:

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বৃহস্পতিবার থেকে শনিবার (৪-৬ ডিসেম্বর): এই তিন দিনেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে।রোববার (৭ ডিসেম্বর): সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।