বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৬, ০৫:৩৮ পিএম

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা

ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বার্তায় এই তথ্য প্রকাশ করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির এই প্রবণতা দেশের অধিকাংশ স্থানে অব্যাহত থাকতে পারে এবং কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।সেপ্টেম্বরের শুরুর দিনগুলোতেও আবহাওয়ার এই ধারা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।