বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

২৪ ঘণ্টায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৯:১৩ পিএম

২৪ ঘণ্টায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

Ai - ছবি

গত ২৪ ঘণ্টায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের বিভিন্ন স্থানে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।আগামী ৩ দিন দেশের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আপাতত স্থিতিশীল রয়েছে এবং নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানানো হয়েছে।উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।