বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

উচ্চ ফলন ও বেশি লাভের আশায় কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৬:২১ পিএম

উচ্চ ফলন ও বেশি লাভের আশায় কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধি

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, কুষ্টিয়া জেলায় চলতি বছর ৫৩৪ হেক্টর জমিতে অসময়ের পেঁয়াজ আবাদ করা হয়েছে, যেখানে ভালো বাজার মূল্যের পাশাপাশি সরকারি ও বেসরকারি সহায়তা হিসেবে সার, বীজ ও নগদ প্রণোদনা পাওয়ায় এই অঞ্চলের কৃষকরা ঝুঁকিপূর্ণ গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে আগ্রহী হয়েছেন।

জেলার দৌলতপুর উপজেলার কৃষক রিফাজউদ্দিন পল্লী সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দুই বিঘা জমিতে উচ্চ ফলনশীল বিক্রমজাতের পেঁয়াজ আবাদ করেছেন|

যা দেখে অনেক কৃষকই এখন পেঁয়াজ চাষে মনোযোগ দিচ্ছেন এবং তাঁরা প্রতি বিঘায় একশো থেকে একশো বিশ মণ হারে ফলন আশা করছেন। কৃষকরা জানাচ্ছেন যে|

 গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে অন্যান্য ফসলের চেয়ে খরচ বেশি হলেও এটি অসময়ের ফসল হওয়ায় বাজারে দাম বেশি পাওয়া যায় এবং এ কারণে খরচের তুলনায় লাভটাও অনেক বেশি হয়, যদিও অতিবৃষ্টির কারণে চারা কিছুটা নষ্ট হলেও ফলন ভালো হয়েছে।

অন্যদিকে, 'উত্তরের শস্য ভান্ডার' হিসেবে পরিচিত দিনাজপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শীতকালীন সবজির সমারোহ দেখা যাচ্ছে, যেখানে কৃষক আগাম ও মৌসুমী সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এবং তাঁরা সবজির ভালো ফলন ও ভালো বাজার দর পাওয়ায় বেশ খুশি। দিনাজপুর জেলায় এবার মোট ৩৫৩১ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে এবং উৎপাদিত এই সবজি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে।

একজন কৃষক তাঁর আগাম জাতের ফুলকপি চাষের উদাহরণ দিয়ে জানিয়েছেন, তাঁর ৫ হাজার টাকা খরচ হয়েছে এবং তিনি দুই লক্ষ টাকা বিক্রির চিন্তাভাবনা করছেন।

জেলার মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি বিভাগ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও রোগবালাই দমনে কৃষকদের সোযগ এবং পরামর্শ দিচ্ছে, যার অংশ হিসেবে নিরাপদ ফসল উৎপাদনের জন্য বায়োপেস্টিসাইড, সেক্স ফেরোমেন ও ইয়েলো স্টিকি ট্র্যাপের মতো প্রযুক্তি ব্যবহারের কৌশলকে তারা সর্বদা অবহিত করছে এবং কৃষিবিদরা আবহাওয়া অনুকূলে থাকলে সবজির ভালো ফলনের আশা করছেন।