বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে টেকসই খাদ্য উৎপাদনে কৃষকদের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

মে ১৮, ২০২৬, ০৯:১৫ পিএম

পঞ্চগড়ে টেকসই খাদ্য উৎপাদনে কৃষকদের কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে ‘উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে মানসম্মত খাদ্য উৎপাদন’ বিষয়ক কর্মশালা পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে গতকাল সোমবার জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের দিনাজপুর রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম। মডেল কৃষক মো. নাদের আলীর সভাপতিত্বে কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক সিডের পঞ্চগড় টেরিটরি সেলস অফিসার কৃষিবিদ শাকিল হোসেন। 

কর্মশালায় অত্র অঞ্চলের প্রায় ৭০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। বক্তারা উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। 

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে আমন মৌসুমের জন্য হাইব্রিড জাতের ‘ব্র্যাক ধান-১০’ এক কেজি ওজনের বীজ উপহার হিসেবে প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক সিডের দিনাজপুর রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম বলেন, টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন এখন সময়ের দাবি। কৃষকদের সঠিক পরামর্শ ও মানসম্মত বীজ সরবরাহ করতে পারলে কেবলমাত্র মানসম্মত খাদ্য উৎপাদন সম্ভব। সেই লক্ষ্যে ব্র্যাক সিড কৃষকদের মাঝে মানসম্মত বীজ সরবরাহ করছে।