বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বিরলে জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ চাষ প্রদর্শনী অনুষ্ঠিত

আতিউর রহমান

মে ২০, ২০২৬, ০৮:০৯ পিএম

বিরলে জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ চাষ প্রদর্শনী অনুষ্ঠিত

ব্রি ধান ১০০ প্রদর্শনী

দিনাজপুরের বিরলে জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ চাষ প্রদর্শনী, আলোচনা সভা ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার ঢেলপীর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছা. রুম্মান আক্তার।

কৃষকদের মাঝে পুষ্টিগুণসম্পন্ন এই ধানের চাষ জনপ্রিয় করতেই এই উদ্যোগ।বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার প্রদীপ রায় সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

ফিল্ড সুপারভাইজার মো. আনিসুর রহমানের সঞ্চালনায় মাঠ দিবস ও আলোচনা সভায় স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। ধান চাষের আধুনিক বিভিন্ন দিক নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করেন কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত ৫ জন উপকারভোগী কৃষককে ব্রি ধান ১০০ জাতের বীজ বিনামূল্যে দেওয়া হয়।

প্রতিজনকে ৫ কেজি করে মোট ২৫ কেজি বীজ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী বছরের বোরো মৌসুমে এই বীজগুলো কৃষকরা তাদের জমিতে রোপণ করতে পারবেন। পুষ্টিহীনতা দূর করতে ও উচ্চ ফলন নিশ্চিত করতে এই জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।