সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন: সেনাপ্রধানের আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৪:০৮ পিএম

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন: সেনাপ্রধানের আহ্বান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি সার্ভিস কোরের (এএসসি) সকল সদস্যকে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত এএসসি সেন্টার অ্যান্ড স্কুল।

 অনুষ্ঠিত আর্মি সার্ভিস কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সক্ষমতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলনে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জেনারেল ওয়াকার-উজ-জামান কোরের প্রযুক্তিগত উন্নয়ন,

গবেষণা কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, সময়ের সাথে সাথে সামরিক বাহিনীর দায়িত্ব ও চ্যালেঞ্জের ধরন পরিবর্তিত হচ্ছে, তাই এএসসি সদস্যদেরও সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত রাখতে হবে।ই অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মহাপরিচালক, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান।

এছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এএসসিসিএন্ডএস-এর কমান্ড্যান্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সব ইউনিটের অধিনায়করা সম্মেলনে অংশ নেন। সারাদেশ থেকে আসা ইউনিট অধিনায়কদের উপস্থিতিতে এই সম্মেলনটি বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগ, লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।