রবিউল এহ্সান রিপন
নভেম্বর ১৩, ২০২৫, ০৫:৪১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কর্মচারী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়: অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ (১২-০৯-২৫) তারিখ দুপুর ১২টা ২৫ মিনিটে নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি)-এর রুমে নাস্তা পরিবেশন শেষে প্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার করছিলেন ভুক্তভোগী নারী।
এমন সময় উপেন্দ্র নাথ রায় যৌন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে ওই নারী কর্মচারীর শরীরের বিভিন্ন অংশে হাত দেন।অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগী বারবার বাধা দেওয়া সত্ত্বেও উপেন্দ্র নাথ রায় অনৈতিক কাজ করার জন্য জোর জবরদস্তি করেন। এমন ঘটনার পর ভুক্তভোগী নারী কর্মচারী মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

সংশ্লিষ্টদের বক্তব্য এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায় বলেন, "স্যারেরা তদন্ত করছেন, উনারা ভালো বলতে পারবেন।"
ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক বিশাল রহমান এই ঘটনায় হতাশা ব্যক্ত করে বলেন, "ডিসি অফিসে যেখানে নারী প্রধান সেখানে নারী যৌন হয়রানির অভিযোগ দুঃখজনক। আমরা আশাবাদী, জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"