ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:৪৬ পিএম
পঞ্চগড়ে তীব্র শীতে অসহায় শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জেলার প্রায় সহস্রাধিক শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে প্রথম ধাপে ২৪০ জন শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও এ সকল শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানা গেছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য এটিএম কামরুজ্জামান শাহানশাহ, মোশাররফ হোসেন, হায়াতুন আলম, জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদের প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবিক আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন