সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:২৩ পিএম

পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকাল নয়টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন।

এ সময় পঞ্চগড় পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পঞ্চগড় সিভিল সার্জনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর সকাল সাড়ে নয়টার দিকে জেলা শহরের বধ্যভূমি চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পঞ্চগড় পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা সহ বীর মুক্তিযোদ্ধা শায়খুল ইসলাম এবং সমন্বয়ক গণ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।এছাড়াও সুবিধামত সময়ে জেলার মসজিদ, মন্দির ও গির্জায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।