বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়ক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:০৪ এএম

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়ক

সিলেট নগরীর বাসিন্দাদের জন্য জরুরি সংবাদ। ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নগরীর বড় একটি অংশে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।বিউবো-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বেশ কিছু ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে সংযোগ পুনরায় সচল করা হবে।

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

সেনপাড়া ফিডার: সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকা।

শিবগঞ্জ ফিডার: শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকা।

রায়নগর ফিডার: সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশের এলাকা।

কুমারপাড়া ফিডার: যতরপুর, মিরাবাজার, উদ্দীপন, আগপাড়া, মৌসুমি আগপাড়া, ঝেরঝেরিপাড়া ও আশপাশের এলাকা।

উপশহর ফিডার: উপশহর ব্লক এ, বি, সি, ডি, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ, সাদারপাড়া এবং আশপাশের এলাকা।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এসব এলাকার পানি সরবরাহ ও গৃহস্থালি কাজে বিঘ্ন ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।