সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:১৭ পিএম

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইন উন্নয়ন ও ট্রান্সফর্মার মেরামতের জন্য আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) সিলেট নগরীর বিশাল একটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার বিকেলে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:  গুরুত্বপূর্ণ স্থাপনা: বাংলাদেশ ব্যাংক, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, প্রধান ডাকঘর, কোতোয়ালি থানা, সার্কিট হাউজ এবং কোর্ট পয়েন্ট এলাকা।

আবাসিক ও বাণিজ্যিক এলাকা: শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, তালতলা ভিআইপি রোড, তেলি হাওর, কাজিরবাজার, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, তোপখানা এবং ডহর আবাসিক এলাকা।

হাসপাতাল ও হোটেল: পার্ক ভিউ হাসপাতাল, হিলটাউন হোটেল, নির্ভানা ইন হোটেল এবং সূর্যের হাসি ক্লিনিক সংলগ্ন এলাকা।অন্যান্য: মির্জাজাঙ্গাল পয়েন্ট, কলাপাড়া মসজিদ ও কুষ্ঠ হাসপাতাল এলাকা।

বিউবো-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত জানিয়েছেন, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক অসুবিধার সৃষ্টি হচ্ছে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।