জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৫৩ পিএম
পঞ্চগড় জেলা পুলিশে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৬ জন পুলিশ সদস্য। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার জনাব মো. রবিউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ফরহাদ হোসেন পদোন্নতিপ্রাপ্তদের কাঁধে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়ে তাদের অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খান মো. শাহরিয়ার রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন— মো. শফিকুল ইসলাম, মোছা. রেশমী তারা আক্তার, বিলকিছ আক্তার, লিটন চন্দ্র রায়, সেহেল রানা ও মো. হায়দার আলী।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, "পদোন্নতি মানেই দায়িত্ব বেড়ে যাওয়া। নতুন এই পদের মর্যাদা বজায় রেখে জনগণের সেবায় নিজেদের আরও আত্মনিয়োগ করতে হবে।" পদোন্নতি পেয়ে পুলিশ সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন