বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:২০ পিএম

পঞ্চগড়ে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সমাপ্ত

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে।বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা জাতি ও সমাজ গঠনে বড় ভূমিকা রাখে। নির্বাচনের সময় বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে সাংবাদিকদের প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে হবে।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার।

দুই দিনব্যাপী এই কর্মশালায় নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ, সংবাদের বস্তুনিষ্ঠতা রক্ষা, অপতথ্য ও গুজব প্রতিরোধ এবং সংঘাতময় পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বিস্তারিত সেশন পরিচালনা করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং গোলাম মোর্শেদ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন।