বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ১০:৪৬ পিএম

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

নেসকোর মেরামত কাজ

সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় শনিবার (২ মে) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

নেসকো জানায়, সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত এবং লাইনের আশপাশের গাছের ডাল কাটার জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। ফিডারটির আওতায় থাকা কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যাণী চুয়া পাড়া ও কল্যাণী প্রাইমারি স্কুল রোড এলাকায় এই সময়ে বিদ্যুৎ মিলবে না।

এছাড়া সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড এলাকায় সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যান্ত্রিক ত্রুটি এড়াতে এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে এই মেরামত কাজ পরিচালনা করা হচ্ছে।

জরুরি কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহে যে সাময়িক বিঘ্ন ঘটবে, তার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। এই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট দপ্তর।