রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ০৯:৫৯ এএম

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতি-৪ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াসপুর উপকেন্দ্রের আওতাধীন রিভার ভিউ ফিডারে ডাবল সার্কিট নির্মাণ ও লাইন আপগ্রেডেশনের কাজ চলবে। 

একই সঙ্গে লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং রিভার ভিউ ফিডারের লোড আরশিনগর ফিডারে স্থানান্তরের কাজ সম্পন্ন করা হবে।এই উন্নয়ন কাজের ফলে ঝাউচর, গোদারাঘাট, বালুচর, রিভার ভিউ, হাউজিং ও ভাঙা বাড়ি সেকশন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, একই সময়ে বামনসুর ফিডারের লোড বিভাজনের মাধ্যমে একটি নতুন ১১ কেভি ফিডার চালুর প্রক্রিয়াও চলবে। নতুন এই ফিডারটি চালু হলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা ভবিষ্যতে আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই উন্নয়ন কাজগুলো পরিচালনা করা হচ্ছে, যাতে বর্ষা মৌসুমে বা ঝড়ের সময় লোডশেডিংয়ের ঝুঁকি কমানো যায়।