রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পুলিশের ওপর হামলা, দৌড়ে পালালেন সদস্যরা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ০৩:৪২ পিএম

পুলিশের ওপর হামলা, দৌড়ে পালালেন সদস্যরা

মিরপুরে পুলিশের ওপর হামলা

রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। বুধবার দুপুরে কালশীর বাউনিয়াবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উচ্ছেদ অভিযান শুরু করলে স্থানীয় বস্তিবাসীরা একজোট হয়ে তাদের ওপর হামলা চালায়।

বস্তিবাসীদের ধাওয়া খেয়ে প্রাণে বাঁচতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালান পুলিশ সদস্যরা।স্থানীয়দের দাবি ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন হঠাৎ করে তাদের ঘরবাড়ি ভাঙা শুরু করে বলে অভিযোগ করেছেন তারা। 

এই ক্ষোভ থেকেই মূলত এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হয়।ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় ক্ষুব্ধ বস্তিবাসীর ধাওয়া খেয়ে পুলিশ সদস্যরা দ্রুতগতিতে দৌড়াচ্ছেন এবং পেছন থেকে তাদের তাড়া করা হচ্ছে।