মে ২২, ২০২৬, ০১:০০ পিএম
সাভার উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভূমিসেবা মেলা উপলক্ষে এই আয়োজন করা হয়। ভূমি সেবা, ডিজিটাল ব্যবস্থাপনা ও নাগরিক অধিকার নিয়ে প্রতিযোগীদের প্রশ্ন করা হয় এতে।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘জনবান্ধব অটোমেটেড ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন। আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে এমন আয়োজন ভূমিকা রাখছে বলে জানান তিনি। প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে দ্রুত ভূমিসেবা নিশ্চিত করার কথা জানানো হয়।
মেলায় তথ্য ও সেবামূলক স্টলের মাধ্যমে অনলাইনে ভূমিসেবা কার্যক্রম চলছে। অনুষ্ঠানে কানুনগো জিয়া উদ্দিন মাহমুদ, তহসিলদার মো. জাহাঙ্গীর আলম ও সার্ভেয়ার ইমন হাছান উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন