রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ১৫ লাখ টাকা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১২:১৯ পিএম

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ১৫ লাখ টাকা

যমুনা সেতুর টোল প্লাজা

ঈদুল আজহাকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার কর্মজীবী মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। যমুনা সেতু পারাপারে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ এখন স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে প্রায় ৪০ হাজার যানবাহন পারাপার হয়েছে।এর বিপরীতে মোট ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে।

সোমবার সকালে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। গত রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন সেতু ব্যবহার করেছে। 

ঘরমুখো মানুষের এই বাড়তি চাপ সামাল দিতে সেতুর উভয় পাশে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এটি স্বাভাবিক সময়ের চেয়ে চারটি বেশি।স্বাভাবিকের চেয়ে টোল বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।সেতুর পূর্ব ও পশ্চিম টোল প্লাজা দিয়ে সমান তালে যানবাহন চলাচল করছে। 

পূর্ব টোল প্লাজায় ২২ হাজার ১১২টি এবং পশ্চিম টোল প্লাজায় ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করছে। উত্তরবঙ্গগামী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক ও মহাসড়ক বিভাগগুলো তৎপর রয়েছে।যানবাহনের চাপ বাড়লেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।