বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

ঝাড়ফুঁকের নামে নারীকে ধর্ষণের অভিযোগ কবিরাজের বিরুদ্ধে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ১১:০২ পিএম

ঝাড়ফুঁকের নামে নারীকে ধর্ষণের অভিযোগ কবিরাজের বিরুদ্ধে

গাজীপুরে ঝাড়ফুঁকের নামে এক নারীকে অচেতন করে ধর্ষণের অভিযোগে এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন বলে জানা গেছে। ঘটনার পর ভুক্তভোগী নারী জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ইমামের নাম আব্দুল হাদী।অভিযোগপত্র অনুযায়ী, নিজেকে ইমাম ও কবিরাজ পরিচয় দিয়ে পারিবারিক সমস্যার সমাধানের কথা বলে ওই নারীর কাছ থেকে ৮১ হাজার টাকা হাতিয়ে নেন হাদী। গত ২৮ মার্চ তাকে চিকিৎসার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে কৌশলে ওষুধ খাইয়ে অচেতন করা হয়। 

পরে জ্ঞান ফিরলে তিনি ধর্ষণের শিকার হয়েছেন বুঝতে পারেন। ঘটনার পর অভিযুক্ত ও তার সহযোগীরা ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয় এবং কালো জাদুর ভয় দেখায়।

বর্তমানে স্থানীয়ভাবে তিনি বিতর্কিত একজন ব্যক্তি হিসেবে পরিচিত।থানায় অভিযোগ দায়েরের পর তিন দিন পার হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে ভুক্তভোগীর দাবি। জয়দেবপুর থানার উপপরিদর্শক সুজন রঞ্জন তালুকদার জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।