রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ১০:৪০ এএম

কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্রোল পাম্পের কাছে পৌঁছায়। 

এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন প্রাণ হারান।দুর্ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।