জুলাই ২৯, ২০২৬, ০৮:০৬ পিএম
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাদের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছে পঞ্চগড় পৌর ছাত্রদল।কেন্দ্রীয় নির্দেশনার আওতায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে পঞ্চগড়ের চাকলারহাট ইউনিয়নের শিংরোড নায়েকপাড়া গ্রামে এই কর্মসূচি পালিত হয়।
দিনের শুরুতে নেতাকর্মীরা অভ্যুত্থানে শহীদ সাগরের কবর জিয়ারত করেন। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং কবরের পাশে প্রতীকী হিসেবে নিম ও ফলজ বৃক্ষরোপণ করা হয়। পরে শহীদ সাগরের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোহাগ হোসেন, চাকলারহাট ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনুর আলম শাহীন এবং শহীদ সাগরের বাবা রবিউল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন