রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ১০:০৫ এএম

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোনাবাড়ী জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্দিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

জরুরি কাজের জন্য এই সাময়িক বিঘ্ন ঘটছে।কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, দশ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড এবং তিতাস ফ্যাক্টরির গলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

এ ছাড়া পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকাগুলোতেও বিদ্যুৎ থাকবে না।

নির্ধারিত সময়ের মধ্যে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কোনাবাড়ী জোনাল অফিস। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।