বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

অনৈতিক কাজের সময় নারী সহ আটক ওলামা দল নেতা

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৭:১১ পিএম

অনৈতিক কাজের সময় নারী সহ আটক ওলামা দল নেতা

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের প্রতিবেশী জেলা পঞ্চগড়ে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা ওলামা দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পঞ্চগড় চিনিকল কলোনি এলাকায় অবস্থিত নিজ আবাসিক কোয়ার্টার থেকে মো. শহিদুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক শহিদুল জেলা ওলামা দলের সদস্য এবং পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে নিয়োজিত ছিলেন।

উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ তাদের হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেল থেকেই ১৯ বছর বয়সী এক তরুণী খতিব শহিদুলের চিনিকল কোয়ার্টারের বাসায় অবস্থান করছিলেন। রাতের বেলা ওই তরুণী খাবার সংগ্রহের উদ্দেশ্যে মিলগেট বাজারে গেলে স্থানীয় কিছু যুবকের মনে সন্দেহ তৈরি হয়। 

পরে তারা তরুণীকে অনুসরণ করে মসজিদের ইমামের বাসায় পৌঁছান এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করে দুজনকে অবরুদ্ধ করেন। একপর্যায়ে সেখানে তীব্র হট্টগোল শুরু হলে তাৎক্ষণিকভাবে পঞ্চগড় সদর থানায় বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষুব্ধ জনতার হাত থেকে খতিব শহিদুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় আটক শহিদুল ইসলামকে প্রচলিত আইনের ৫১ ধারায় বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।