অক্টোবর ১৩, ২০২৬, ০৩:২৩ পিএম
রংপুরের গংগাচড়ায় আড়াইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গংগাচড়া মডেল থানাধীন খলেয়া ইউনিয়নের দক্ষিণ খলেয়া গ্রামে এই অভিযান চালানো হয়। খিলালগঞ্জ বাজার থেকে আনুমানিক একশত গজ পূর্বে আরএফএল জুতা ফ্যাক্টরির গেট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় ডিবির উপপরিদর্শক মোঃ সফিকুল গনির নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়।
অভিযান পরিচালনাকালে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
আটক আনোয়ার হোসেনের বয়স ৪৫ বছর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুরা পোস্টের অন্তর্গত উত্তর সিংগেরগাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আছাব উদ্দিন।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় হস্তান্তর করে এজাহার দায়ের করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করেছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন