নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৫১ পিএম
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে। সোমবার ভোর ৫টার দিকে তাকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই কারাগারেই বন্দি রয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ কারণে অথবা কোনো বন্দি আলোচিত হওয়ার কারণে নিয়মমাফিক তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর অংশ হিসেবেই চিন্ময় কৃষ্ণ দাশকে সোমবার ভোরে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন