নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৩৫ পিএম
মেয়ের তৃতীয় জন্মদিনে মাঠে নেমে চমৎকার এক সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই ইনিংস খেলার পথে তিনি পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমকে। বাংলাদেশের হয়ে কিপার-ব্যাটার হিসেবে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিনিই। লাল বলের ক্রিকেটে এটি তার অষ্টম শতরান। যার মধ্যে সাতটিই এসেছে উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করার সময়।
দলের চরম বিপদে উইকেটে গিয়ে তাওহিদ হৃদয়ের সঙ্গে বড় জুটি গড়ে বিপর্যয় সামাল দেন এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার পেস ও স্পিন আক্রমণ সামলে প্রথম দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ৯২ রানে। দ্বিতীয় দিন সকালে মার্কো ইয়ানসেনের বল ছক্কা হাঁকিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন লিটন। সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাট ও হেলমেটের সঙ্গে একটি কাগজ উঁচিয়ে ধরেন তিনি।
যেখানে লেখা ছিল, হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। দিস সেঞ্চুরি ফর ইউ। টেস্ট ইতিহাসে কিপার-ব্যাটার হিসেবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখন তার অবস্থান। তার এই রেকর্ডের দিনে প্রোটিয়া পেসারদের বিপক্ষে দারুণ ব্যাটিং প্রদর্শনী উপহার দেন তিনি। ইনিংস বড় করার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত শট খেলতে গিয়ে থামতে হয় তাকে।
তবে দলের প্রয়োজনে এমন একটি ইনিংস খেলার তৃপ্তি ও রেকর্ডের আনন্দ নিয়েই মাঠ ছাড়েন এই ক্রিকেটার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন