সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পুলিশের ওপর হামলার ঘটনায় ময়মনসিংহে আটক ১০

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ০৬:৫১ পিএম

পুলিশের ওপর হামলার ঘটনায় ময়মনসিংহে আটক ১০

ছবি- সংগৃহীত

ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির দুই সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অন্তত ১০ জনকে আটক করেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে।

 ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। এই বিষয়ে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ অভিযোগকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসার সময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল এবং কনস্টেবল মো. এরশাদ আহত হন। আহত পুলিশ সদস্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার ঘটনার পর কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ থেকে ১০ জনকে আটক করেছে। আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানিয়েছেন।