সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০৯:৫৪ এএম

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি - সংগৃহীত

রুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (০৪ অক্টোবর) সিলেট নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকার তালিকা প্রকাশ করেছে।

সিলেট: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (০৪ অক্টোবর) সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন এসব এলাকায় সকাল ৭টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

  • ১১ কেভি নয়াসড়ক ফিডারের আওতাধীন এলাকা: কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও এর সংলগ্ন এলাকা।

  • ১১ কেভি নাইওরপুল ফিডারের আওতাধীন এলাকা: কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও তার আশপাশ এলাকা।

নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন জানান, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি রক্ষণাবেক্ষণ এবং গাছ-পালার শাখা প্রশাখা কর্তনসহ উন্নয়নমূলক কাজের জন্যই এই সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা আবশ্যক। তিনি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং কাজ দ্রুত শেষ করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, যদি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।