সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করাই আধুনিক রাজনীতি’: ডা. জাহিদ হোসেন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০১:৪৭ পিএম

মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করাই আধুনিক রাজনীতি’: ডা. জাহিদ হোসেন

ছবি - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপি মনে করে, মানুষের চিন্তা, চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করার নামই হচ্ছে আধুনিক রাজনীতি। আর এই রাজনীতিকে ধারণ করতে পারলেই দেশ ও জাতি এগিয়ে যাবে।”শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজারে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “মানুষকে বিভ্রান্ত করতে অনেকেই আজ নানা কথা বলছে। কেউ বলছে, এদিকে ভোট দিলে এটা পাওয়া যাবে, ওদিকে ভোট দিলে ওটা পাওয়া যাবে। কিন্তু আমি বলব—দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন, আর সুপারিশ করার মালিক হচ্ছেন শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)।”

তিনি আরও বলেন, “যেদিন বিচার হবে, কেউ কারো জন্য কিছুই করতে পারবে না। আমার আমলই একমাত্র আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। তাই আমাদের সবাইকে নিজের আমলের দিকেই নজর দিতে হবে।”

পথসভায় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।